৩. ঈসা মশীহের জন্য ফাঁদ তৈরী (৩ঃ১-৬)
পটভূমি ঃ ঈসা মশীহ এবং তাঁর প্রতিপক্ষের মধ্যে বিশ্রামবার নিয়ে প্রথমে যে বির্তক হয়েছিল তা ২ঃ ২৩-২৪ আয়াতে উল্লেখ করা আছে। এটি হচ্ছে দ্বীতিয়বার। বিশ্রামবার পালন করা
১. শুকিয়ে যাওয়া হাতটি ঐ লোকটির দৈনন্দিন জীবনে কি রকম প্রভাব ফেলতো ? (তার কাজ, অর্থনৈতিক বিষয়, তার পরিবার, আল্লাহর সাথে তার সম্পর্ক ? একজন মানুষ যে শুধুমাত্র তার একটি হাত ব্যবহার করতে পারে তার জন্য কি ধরণের কাজ সচারচর পাওয়া যেতে পারে?)
৫ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সেই লোকটির হাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। আপনি কি মনে করেন কি কারণে এই ব্যক্তির হাত শুষ্ক হয়ে গিয়েছিল, এটি কি কোন দূর্ঘটনার কারণে ?
এই ব্যক্তির চরিত্র সম্বন্ধে আপনি এই পাঠ্যাংশটুকুর মধ্য থেকে কি ধারণা পান ?
২. ঐদিন সকালে মজলিশ-খানাতে কি ধরণের পরিবেশ সৃষ্টি হয়েছিল ?
আমরা এই পাঠ্যাংশের মধ্য দিয়ে এই সিদ্ধান্তে যেতে পারি যে ঐ লোকটি সুস্থ হবার জন্য মজলিশখানায় আসেনি। সে কি কারণে এসেছিল ?
কেন লোকটি ঈসা মশীহের কাছে সাহায্য চায়নি ?
বিশ্রামবারের দিন এই লোকটি এবং ফরিশীদের মজলিশখানায় আসার যে উদ্দেশ্য ছিল তার তুলনা করুন।
৩. কেন ফরিশীরা ঈসা মশীহকে সামনাসামনি অভিযুক্ত করলেন না ? তারা ঈসাকে নিয়ে কি ভুল চিন্তা করেছিল ?
ফরিশীরা শুকনো হাতের লোকটি সম্পর্কে কি চিন্তা করেছিল ?
৪. লোকটি যে স্থানে দাঁড়িয়ে ছিল সেই স্থানে সুস্থ না করে কেন ঈসা মশীহ সেই লোকটিকে সবার সামনে দাঁড়াতে বললেন ?
আপনার কি মনে হয় লোকটি শুধুমাত্র একজন ব্যক্তির অনুরোধে সামনে দাঁড়িয়েছিল ?
৫. ৪ আয়াতে ঈসা মশীহ বুদ্ধিপূর্বক তার প্রতিপক্ষের সামনে নিজের ইচ্ছার কথা তুলে ধরেছেন। 'প্রাণ রক্ষা করা বা নষ্ট করা'-এই ধরণের গভীর কথার মধ্য দিয়ে ঈসা মশীহ কি বুঝাতে চেয়েছেন ? (ফরিশীদের আচরণ কিভাবে এই লোকটির মৃতু্য ঘটাতে পারে ? কিভাবে ঈসা তাকে রক্ষা করলেন ?)
৬. সুখবর সমূহে খুব কমই ঈসা মশীহের রাগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। কেন ঈসা মশীহ এই পরিস্থিতিতে রাগ করলেন ও দুঃখ পেলেন (৫) ?
৭. যখন লোকটিকে বলা হল যে তোমার হাত বাড়িয়ে দাও, তখন সে ঈসা মশীহ সম্বন্ধে কি বিশ্বাস করছিল ?
আপনার কাছ থেকে আজ ঈসা মশীহ কি ধরনের ঈমানের পদক্ষেপ আশা করছেন?
৮. ঈসা মশীহের কাজ ও কথার মধ্যে এমন কি ছিল যার ফলে ফরিশীরা ঈসার উপর খুব রেগে গেল এবং তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করতে শুরু করলো ?
৯. নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও কেন এই লোকটিকে সুস্থ করা ঈসা মশীহের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল ?
যদিও তিনি মানুষকে সাহায্য করতেন ও রক্ষা করতেন (৪) তবুও তাকে কেন হত্যা করা হয়েছিল ?
সুখবর : বিশ্রামবার সম্বন্ধে যে শিক্ষা ঈসা মশীহ দিয়েছেন তা ফরিশীদের দেয়া শিক্ষা থেকে অনেক ভিন্ন ছিল। ফরিশীদের কাছে এর অর্থ ছিল মানুষের জন্য শুধুমাত্রই একটা আইন বা শরিয়ত যা সম্পূর্ণভাবে পালন করলে মানুষ নাজাত পেত। ঈসা মশীহের কাছে এটি ছিল সুখবরের একটি চিত্র- এটি ছিল সেই বিশ্রাম যা আল্লাহ তাদেরকেই দেবেন যারা তাদের গোনাহের জন্য ক্ষমার উপর ঈমান আনবে (ইব্রানী ৪:৯-১০)।
Version for printing
Downloads
Contact us
Web-master