GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

৫. একটি আশাহীন ঘটনা (৫ঃ১-২০)


পটভূমি ঃ এই পাঠ্যাংশের মধ্যে উল্লেখিত ব্যক্তিটি সম্ভবত পৌত্তলিক (ইহুদি, ঈসায়ী, মুসলিম ধর্ম পালন করে না এমন) ছিল, কারণ সে গালীল হ্রদের পূর্বদিকে বাস করত। পৌত্তলিকেরা শূকরের পাল চরায় এবং তা খায়, যা ইহুদিদের জন্য অনুমোদিত ছিল না। কোন কোন সময় প্রতিমা পূজার মধ্য দিয়ে মন্দ আত্মা তাদের মধ্যে জায়গা করে নিত। একটি বাহিনী ছিল প্রাচীন রোমের ৬০০০ সৈন্যের সমতুল্য।

১. ভূতে পাওয়া লোকটির পরিবার ছিল (১৯)। লোকটিকে তার ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করার জন্য তারা কি করেছিল ?
  • এরকম পরিস্থিতিতে লোকটির স্ত্রী, সন্তান এবং অভিভাবকদের জন্য খারাপ বিষয় কি ছিল(৩-৫)?
  • এই অংশের আলোকে আমাদের বর্তমান সময়ে কি ধরণের লোকেরা একই ঘটনার পরিপ্রেক্ষিতে আশাহীন হতে পারে ?
    ২. ৩-৭ আয়াতের আলোকে কোন কাজটি সেই লোক নিজ থেকে করতো এবং কোন কোন কাজ সে সেই খারাপ আত্মার প্রভাবে করতো ?
  • এই লোকটি ঈসা মশীহের কাছে কি চেয়েছিল ( ৬-৭) ? (এই লোকটির আচরণে আপনি কি অসঙ্গতি বা পার্থক্য দেখতে পান ?)
    ৩. এই লোকটি কিভাবে আগে থেকেই ঈসা মশীহের সম্বন্ধে জানতো , এবং কোথা থেকে সে তা জানতে পেরেছিল ? (৭)
    ৪. একজন মানুষের মধ্যে ৬০০০ ভূতেরা প্রবেশ করার কারণ কি হতে পারে ?
  • ঈসা মশীহ এবং ভূতে পাওয়া লোকটির আলাপের মধ্য দিয়ে আমাদের অদেখা দুনিয়ার শক্তি সম্বন্ধে কি প্রকাশ পায় ? (৮-১৩)
  • কেন ঈসা মশীহ ভূতেরা যা করতে চেয়েছিল তা করতে দিয়েছিলেন ?
  • এই কিতাবী আলোচনায় যারা অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে কেউ কেউ ভূত অথবা অন্ধকারে ভয় পেয়ে থাকেন। এই ধরণের ব্যক্তিদেরকে কিতাবে এই অংশ কি স্বান্তনা দিতে পারে ?
    ৫. কেন গেরাসেনীরা তাদের প্রতিবেশী আবার সুস্থ হয়ে উঠলেও আনন্দিত হতে পারলেন না ? (১৪-১৭)
  • বর্তমান সময়ে ২০০০ শূকরের দাম কত ?
  • যদি একজন ব্যক্তিকে রক্ষা করবার জন্য ঈসা আপনার সমস্ত সম্পত্তিকে ধ্বংস করে ফেলেন তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে ?
    ৬. এই লোকটির জীবনে কি কি বিষয় পরিবর্তিত হয়ে গিয়েছিল ?
  • আপনি কি মনে করেন ঈসা মশীহের সাথে মিলিত হবার পরে, লোকটির গোরস্থানে কাটানো বছরগুলি সম্পর্কে কি ভেবেছিল ? (ঈসা মশীহ কিভাবে এই লোকটির জীবন বিয়োগ থেকে একটি বড় যোগে পরিণত করলেন ?)
    ৭. কেন ঈসা মশীহ চাইলেন না যে লোকটি তাঁর সঙ্গে আসুক ? (১৮-১৯)
  • কেন ঈসা মশীহ এই পৌত্তলিক ব্যক্তিকে এই আশ্চর্যকাজ সম্পর্কে বলতে বলেছেন ? যদিও তিনি মাঝে মধ্যে ইহুদিদেরকে তা করতে বারণ করেছেন ?
    ৮. ১৯ আয়াতের উল্লেখিত অংশটি ঈসা আজ আমাদের সবাইকে বলছেন। আপনার বর্তমান পরিস্থিতিতে এই আয়াতটি আপনার কাছে কি অর্থ বহন করে ? ( কি এমন মহৎ বিষয় আছে যা প্রভু আপনাকে আপনার পরিজনের কাছে তুলে ধরতে বলেন ?)
  • এই পাঠের আলোকে, একটি আশাহীন ঘটনার সময় আপনি কিভাবে একজন ব্যক্তির প্রতি মনোযোগ দিতে পারেন ?
    ৯. শয়তান বা ইবলিশের সাথে প্রতিযোগীতায় ঈসা মশীহ এখানে ১০-০ পয়েন্টে বিজয়ী হয়েছেন। কিন্তু তারপরও কেন তিনি কালভেরীতে প্রতিযোগিতায় হেরেছিলেন ?

    সুখবর : দলনেতা এসময় কিতাব থেকে ইশাইয়া ৫২:১৪ এবং ৫৩:৩ আয়াত পাঠ করতে পারেন। গেরাসীনের এই লোকের সাথে ঈসা মশীহের ক্রুশে থাকার মধ্যে একটি মিল রয়েছে। ঐ সময়ে 'বাহিনী' দেরকে তাঁকে কষ্ট দেয়ার অনুমোদন দেয়া হয়েছিল। এটা ঘটেছিল এই কারণে যে, সেই সময়ে ঈসা মশীহ মাবুদের সামনে আমাদের গোনাহের জন্য দোষী সাব্যাস্ত হয়েছিলেন।



    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master