৮. থালার উপরে মাথা (৬ঃ ১৬-১৯)
পটভূমি ঃ হেরোদ সত্যিকার অর্থে একজন বাদশাহ্ ছিলেন না কিন্তু তিনি শুধুমাত্র প্রাচীন রোমীয়দের অনুমোদনে ফিলিস্তিনের একটি অংশের উপর শাসনকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন। যখন ইহুদিদের ইতিহাস লেখক যোষেফাস হেরোদের বিয়ের সম্বন্ধে লেখেন, তিনি একই বিষয়ই বলেছেন যা ইঞ্জিল শরীফে লেখা আছে। তিনি অবশ্য হেরোদের যুবতী মেয়ের নামও উল্লেখ করেছেন। তাকে সালোমী বলে ডাকা হতো। তরিকাবন্দীদাতা ইয়াহিয়া বয়স যখন ৩০ তখন তিনি গ্রেপ্তার হন।
১. হেরোদ কেন তার ভাইয়ের স্ত্রীকে অন্যায়ভাবে পেতে চেয়েছিলেন তার বিভিন্ন কারণগুলি চিন্তা করুন।
কেন হেরোদিয়া হেরোদকে বিয়ে করতে চেয়েছিল এবং তার স্বামীকে ত্যাগ করতে চেয়েছিল তার কারণগুলো বের করুন।
২. কেন তরিকাবন্দীদাতা ইয়াহিয়া হেরোদের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামালেন যদি তিনি জানতেন যে এটি বিপদজনক ?
যদি কেউ এসে আপনার ব্যক্তিগত গোনাহ্ নিয়ে তীব্রভাবে তিরস্কার করে তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে ?
কেন হেরোদিয়া ইয়াহিয়া(আঃ)কে তার স্বামী যতটা ঘৃণা করতো তার চেয়ে বেশী ঘৃণা করতেন ? (১৯-২০)
৩. আপনার কি মনে হয় তরিকাবন্দীদাতা ইয়াহিয়া যখন জেলের মধ্যে ছিলেন তখন তিনি কিছু চিন্তা করেছিলেন? (আপনি কি মনে করেন তিনি কি হেরোদকে সমালোচনা করার জন্য একবারও দুঃখিত হয়েছিলেন?)
৪. শুধুমাত্র একজন কয়েদি হওয়া সত্ত্বেও কেন হেরোদ ইয়াহিয়াকে ভয় করতেন ?
কয়েদী হওয়া সত্ত্বেও ইয়াহিয়া কেন হেরোদকে ভয় করতেন না ?
ইয়াহিয়ার কথার মধ্যে এমন কি থাকতো যা হেরোদকে উদ্দীপিত করে তুলতো ?
৫. হেরোদিয়া মেয়ে তখন কিশোরী। এই বয়সে সে কি ধরণের জীবন যাপন করতো তা আলোচনা করুন।
মা এবং মেয়ের মধ্যে কি ধরণের সম্পর্ক ছিল সে সম্বন্ধে এই কাহিনী আমাদেরকে কি চিত্র দেখায় ? (২১-২৮)
কেন মেয়েটি একটি ঘোড়া কিম্বা নৌকা অথবা তার জন্মদিনের জন্য একটি সুন্দর জামা চায়নি, যা এই বয়সের মেয়েরা চায় ?
৬. কেন হেরোদিয়া এবং তার মেয়ে ইয়াহিয়ার মাধা চাইলেন ? কেন শুধুমাত্র তাকে মেরে ফেলাই যথেষ্ট ছিল না ? এবং কেন মাথা থালাতে আনা হয়েছিল, কোন বস্তা বা বা<েষর> করে নয় ?
এই অংশে আপনি কতজন হত্যাকারীকে খুঁজে পান ?
এই ঘটনা মেয়েটির ভবিষ্যত জীবনে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন ?
৭. ২৬ আয়াত হেরোদ সম্বন্ধে আমাদের কাছে কি প্রকাশ করে ?
কেন ইয়াহিয়ার হত্যা অন্যান্য আরো অনেক সন্ত্রাসী কার্যকলাপের চেয়ে হেরোদের জীবনে একটি বড় প্রভাব ফেলেছিল ?(১৬)
৮. আপনার কি মনে হয় ইয়াহিয়া তার শেষ মূহুর্তে কি ভেবেছিলেন ?
মশীহের অগ্রদূতকে কেন এমন দূর্ভাগ্যজনকভাবে মরতে হল ?
৯. হজরত ইয়াহিয়ার সাহাবীরা তাদের গুরুর এই দর্ূভাগ্যজনক পরিণতি সম্বন্ধে কি চিন্তা করেছিলেন বলে আপনার মনে হয় ? (২৯)
আপনার কি মনে হয় যে হজরত ইয়াহিয়ার জীবন খুব তাড়াতাড়িই শেষ হয়ে গিয়েছিল ? কারণ দেখান।
হেরোদ ও হেরোদিয়ার জীবনের সাথে হজরত ইয়াহিয়ার জীবনের তুলনা করুন।
ঈসা মশীহ ও হজরত ইয়াহিয়ার জীবন ও মৃতু্যর মধ্যে কি মিল রয়েছে ? পার্থক্যই বা কি রয়েছে ?
১০. বর্তমান সময়ে এবং ব্যক্তিগতভাবে এই অংশের মূল বিষয় কি বলে আপনার মনে হয় ?
Version for printing
Downloads
Contact us
Web-master