৯. ২৫০০০ রুটি এবং ১০০০০ মাছ (মার্ক ৬ঃ৩০-৪৪)
পটভূমি ঃ দলীয় কিতাব পরিচালনাকারী অবশ্যই মানচিত্র থেকে দেখানো উচিৎ যে কোথায় এই কেরামতী কাজটি সংঘটিত হয়েছিল : এটি ছিল বৈৎসদা হৃদের কাছেই (৪৫)। দলীয় নেতার অবশ্যই বের করা উচিৎ যে গালীলের মূল শহর থেকে এটি কত দূরে। মনে রাখুন যে, ঈসা এবং তাঁর সাহাবীদের সেই স্থানে যাবার উদ্দেশ্য ছিল বিশ্রাম নেয়া (৩১-৩২)।
১. একজন মানুষ খুব ব্যস্ত এবং সেকারণে তিনি খাওয়ার সময় পাচ্ছেন না এটি সাধারণতঃ একজন ব্যক্তিকে কিভাবে প্রভাবিত করতে পারে (৩১)?
সাহাবীরা যখন দেখলো যে লোকেরা হৃদের তীরে তাদের জন্য ইতোমধ্যে অপেক্ষা করছে তখন তারা কেমন অনুভব করেছিল বলে আপনার মনে হয় ?
দিনটি শেষ হয়ে গেলেও কেন ঈসা মশীহ লোকদের উপর রাগান্বিত হলেন না (৩৪)?
২. ঈসা মশীহ যখন তারা শিক্ষা শেষ করলেন তখন প্রায় বিকাল হয়ে এসেছিল। আপনার কি মনে হয়, সাহাবীরা সেইদিন সেইসময়ে কি অনুভব করছিলেন ?
হিসাব করুন যে বিশ্রামের জন্য অবস্থানরত স্থান থেকে মূল শহর গালীলে পায়ে হেঁটে যেতে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে ? মনে রাখুন যে সেই জনভিড়ে অনেক বৃদ্ধ এবং শিশুরাও ছিল।
৩. পাঁচটি রুটি ও দুটি মাছ দিয়ে একজনের খাবার হয়। আমাদের টাকায় এরকম দুপুরের খাবারের দাম কত হতে পারে ?
আপনি কি মনে করেন ২৫০০০ রুটি ও ১০০০০ মাছ খুঁজে পাবার জন্য সাহাবীদের কতটি গ্রাম ঘুরতে হতো (৩৬)?
৪. বর্তমান সময়ে এরকম ৫০০০ লোকেরা খাবারের দাম কত হবে ?
২০০ দিনার ছিল সেই সময়ে একজন মানুষের বাৎসরিক আয়ের দুই তৃতীয়াংশ। কেন সাহাবীরা ঠিক এই অংকের কথা উল্লেখ করলেন (৩৭) ?
৫. ঈসা মশীহ কেন তারা সাহাবীদের বললেন ' তোমরাই ওদের খেতে দাও' (৩৭) ?
সাহাবীরা ঈসার এই অনুরোধে কি উত্তর দিয়েছিল ?
৬. ঈসা মশীহের আদেশ অনুসারে কাজ করার সাহস সাহাবীরা কোথা থেকে পেলেন (৩৯)?
আপনি কি মনে করেন লোকেরা যখন ঘাসের উপর বসেছিল তারা কি এটি বিশ্বাস করেছিল যে তাদেরকে যে কোন ভাবেই হোক খাওয়ানো হবে ? যদি তারা বিশ্বাস করেই থাকে, তাহলে তারা কি ভেবেছিল যে খাবার কোথা থেকে আসবে ?
৭. কেন ঈসা রুটিকে ৫০০০ গুন বৃদ্ধি করেছিলেন, বা বলা যায় যে, পাথরকে রুটিতে পরিণত করেছিলেন (৪১-৪২) ?
ঈসা মশীগ যে কেরামতী কাজ করেছেন এবং জাদুকর যে আশ্চর্যকাজ করে তার মধ্যে পার্থক্য কি ?
৮. বিভিন্ন কারণগুলো খুঁজে বের করুন যে কেন বর্তমান সময়ে ঈসায়ীরা বর্তমান বিশ্বের ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিতে খুব আগ্রহী নয় ? (বর্তমান সময়ে ঈসায়ীরা কিসে বেশী ব্যতিব্যস্ত?)
সেই ক্ষুধার্তরা কোথায় যেখানে ঈসা মশীহ আপনাকে আজ খাবার দিতে বলেন ?
৯. আপনি কি বিশ্বাস করেন যে আপনার দেয়া একটি(ছোট) উপহারকে তিনি ৫০০০ ভাগ করতে পারেন ?
ঈমান এবং বাস্তবতার সাথে পার্থক্য কি ?
সুখবর ঃ এই কেরামতী কাজটি করার পরে ঈসা মশীহ বললেন ' আমিই সেই জীবন্ত রুটি যা বেহেস্ত থেকে নেমে এসেছে। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। আমার দেহই সেই রুটি। মানুষ যেন জীবন পায় সেই জন্য আমি আমার এই দেহ দেব (ইউহোন্না ৬ঃ৫১)।' ক্রুশীয় মৃত্যুবরণের মধ্য দিয়ে ঈসা মশীহ পবিত্র মেজবানীর সেই রুটিতে পরিণত হয়েছেন, আমাদের জন্য আখেরী জীবনের রুটি।
Version for printing
Downloads
Contact us
Web-master