১১. একজন অন্ধ মানুষ যার নিজস্ব ইচ্ছা নেই ৮ঃ ২২-২৬
পটভূমি ঃ এই লোকটি আগে দেখতে পেত। আমরা এটি জানি কারণ সুখবর আমাদের বলে যে ঈসা মশীহ শুধুমাত্র একজন ব্যক্তিকেই সুস্থ করেছেন যে জন্মান্ধ ছিল(ইউহোন্না ৯ঃ৩২)।এই পাঠ্যাংশ আমাদের বলে যে শুধুমাত্র এই একটি সময়েই ঈসা মশীহ কাউকে কয়েকটি ধাপে সুস্থ করেছিলেন। এই ঘটনার কিছু আগেই ঈসা মশীহ তাঁর সাহাবীদের কাছে রুহানিক অন্ধত্বের বিষয়ে আলোচনা করেছেন (১৮)। এছাড়া তিনি সেখানে একবার বৈৎসদার অবিশ্বাস নিয়ে অভিযোগ করেছেন, যেখানে তিনি এই কেরামতী কাজ করেছিলেন।
১. অন্ধ লোকটি কেন ঈসা মশীহকে কিছু জিজ্ঞাসা করেনি ?
কল্পনা করুন যে সুস্থ হবার আগ পর্যন্ত অন্ধ লোকটির জীবন যাপন কেমন ছিল ?
কি বিষয় এই লোকটিকে নিষ্ক্রিয় করে রেখেছিল? বিভিন্ন কারণ চিন্তা করুন।
২. অন্ধ লোকটির বন্ধুরা ঈসা মশীহের কাছে অন্ধ লোকটির জন্য কি প্রত্যাশা করেছিল? (২২)
ঈসা মশীহ সেই অন্ধ লোকটির বন্ধুদের অনুরোধের কি উত্তর দিয়েছিলেন?
আপনি কি অন্ধ লোকটির মত অথবা তার বন্ধুদের মত যারা তাকে ঈসা মশীহের কাছে এনেছিল ?
৩. কেন ঈসা মশীহ লোকটিকে বৈৎসদায় সুস্থ না করে গ্রামের বাইরে নিয়ে সুস্থ করতে চাইলেন?
মনে করুন একজন অপরিচিত ব্যক্তি যাকে আপনি চেনেন না সে আপনার হাত ধরেছে। আপনার প্রতিক্রিয়া তখন কি হবে ? (ঈসা ঐ লোকটির হাত ধরে যখন গ্রামের বাইরে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি কোন বাধা দেননি, এই ঘটনা ঐ লোকটির সম্বন্ধে কি প্রকাশ করে?)
৪. ঈসা মশীহ অন্ধ লোকটির প্রতি ৪টি কি পদক্ষেপ নিয়েছিলেন ?
কেন ঈসা অন্ধ লোকটিকে সুস্থ করার জন্য অনেক গুলি পদক্ষেপ নিয়েছিলেন ?( ঈসা মশীহের এই ধারাবাহিক ভাবে সুস্থ করা এবং তার সাথে ঈসা মশীহের কথা বলার সুযোগ লোকটির কাছে কি অর্থ বহন করে ?)
৫. ঈসা মশীহ লোকটিকে জনসমাগম থেকে মুক্ত করার জন্য গ্রামের বাইরে নিয়ে গিয়েছিলেন। আপনি কি মনে করেন তখনও লোকেরা তাদের চারিদিকে ঘিরে ছিল কিম্বা লোকটি যখন দেখতে পেল তখন সে ভুল দেখেছিল ? (২৪)
ধরুন ঈসা তার দুহাতই তার মাথার উপর তুলে ধরে রেখেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে সে কিছু দেখতে পাচ্ছে কিনা। তার এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে ?
দ্বীতিয় ধাপে সুস্থতার সময় ঈসা কেন এই একই প্রশ্নের পুনরুক্তি করেননি ? (২৫)
৬. লোকটির বন্ধুরা সম্ভবতঃ তখনও বৈৎসদায় অপেক্ষা করছিলেন। কেন ঈসা চাননি লোকটি সুস্থ হবার পর সেই স্থানে আবার ফিরে যাক ? ( কি ঘটনা ঘটতো যদি সে আবার গ্রামে ফিরে যেত?)
চোখ ছাড়াও, এই লোকটির জীবনের আর কোন দিক সুস্থ লাভ করেছিল ?
সেই লোকটির জন্য ঈসার মূল লক্ষ্য কি ছিল ?
৭. এই অংশ অবশ্য আমাদেরকে এই কথা বলে যে আমাদের হৃদয়চক্ষু দিয়ে আমরা ঈসাকে দেখতে পারি (১৮)। ঈসা মশীহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন এবং জিজ্ঞাসা করছেন ' তুমি কি কিছু দেখতে পাচ্ছ?' আপনার উত্তর কি ?
ঈসা মশীহ কিভাবে আপনার হৃদয়চক্ষু খুলে দিতে পারেন, যাতে আপনি তাঁকে দেখতে পারেন?
৮. এই কেরামতী কাজটি বেহেস্ত সমর্্পকে আমাদেরকে কি শিক্ষা দেয় ?
সুখবর ঃ অন্ধের এই চোখ খুলে দেয়া হল এমন একটি চিহ্ন যা আমাদের বলে যে মাবুদ আল্লাহ নিজেই আমাদের মধ্যে আসতে পারেন এবং লোকেরা সরাসরি তার মুখের দিকে তাকাতে পারে ( ইশাইয়া ৩৫ঃ৪-৫)। ঈসা মশীহ লোকদের কাছ থেকে নিজেকে লুকায়িত রেখেছিলেন যে কারণে বেশীরভাগ লোক তাকে প্রভু হিসাবে চিনতে পারেনি। ঈসা প্রকৃতপক্ষে কে ছিলেন তা বোঝা এমনকি তাঁর সাহাবীদের জন্যও খুব সহজ ছিল না। এই ঘটনা আমাদেরকে দেখায় যে তিনি কে তা আমরা প্রকৃতপক্ষে না বোঝা পর্যন্ত ঈসা কখনও হাল ছাড়েননি (১ ইউহোন্না ৩ঃ২)।
Version for printing
Downloads
Contact us
Web-master