১৭. কে প্রধানমন্ত্রী হবে ? (১০ঃ ৩২-৪৫)
পটভূমি ঃ ইয়াকুব এবং ইউহোন্না সিবদিয়ের ছেলে ছিলেন, যিনি গালীলের একজন নামকরা জেলে ছিলেন। তারা হজরত পিতরের সাথে একসাথে সাহাবী হয়েছিলেন। ঈসা মশীহ একবার ইয়াকুব ও ইউহোন্নাকে ' বজ্রপাতের সন্তান' বলে ডেকেছিলেন। এখন ঈসা মশীহ যেরুজালেমের যাবার পথে রয়েছেন যেখানে তাকে কষ্ট পেতে ও মৃতু্যবরণ করতে হবে। এই ঘটনার আগে তিনি ইতোমধ্যে দুইবার তার আসন্ন মৃতু্যর সম্বন্ধে ভবিষ্যতবাণী বলেছেন।
১. কি উদ্দেশ্যে ঈসা মশীহ যেরুজালেমে যাচ্ছিলেন সে সম্বন্ধে ইয়াকুব ও ইউহোন্না কি ধারণা করেছিলেন ?
কেন এই দুইভাই ৩৩-৩৪ আয়াতে ঈসার বলা ভবিষ্যতবানীকে গুরুত্বের সাথে নেননি ?
২. ইয়াকুব এবং ইউহোন্না ইতোমধ্যে ঈসা মশীহের উপর ঈমান এনেছিলেন, কিন্তু তারা এটা বিশ্বাস করেননি যে মশীহকে কষ্ট পেতে ও মরতে হবে। যখন একজন ব্যক্তি ঈসা মশীহের মৃতু্যর কোন কারণ দেখতে পাননা , তখন তিনি ঈসা মশীহের কাছ থেকে এবং ঈসায়ী ঈমানের কাছ থেকে কি প্রত্যাশা করেন ?
৩. আপনার কি মনে হয় সিবদিয়ের এই সন্তানেরা ঈসা মশীহের রাজ্যে মন্ত্রীত্বের দায়িত্ব পাবার পর কি করতে চাইতেন ?
আমাদের বর্তমান দুনিয়ায় ক্ষমতার জন্য আকাংখী থাকা একটি সাধারণ বিষয় কেন ?
আপনি আপনার পরিবার অথবা কাজের ক্ষেত্রের মানুষের উপর কিভাবে ক্ষমতা প্রভাব দেখিয়েছেন ?
৪. 'কাপ বা পেয়ালা' শব্দটি প্রায়ই কিতাবুল মোকাদ্দসে দুঃখের ভাষা হিসাবে ব্যবহৃত হয়েছে। যদি ঈসা মশীহ এই দুই ভাইকে তার ক্রুশের ডান দিকে এবং বাঁ দিকে থাকার জন্য অনুরোধ করতেন তাহলে তাদের উত্তর কি হতো ? (৩৮-৩৯)
আপনাকে যে বিশ্বস্ত দায়িত্ব ও ক্ষমতা দেয়া হয়েছে তার অংশ হিসাবে আপনি কি কষ্টকে গ্রহণ করতে আগ্রহী ?
৫. ইয়াকুব ও ইউহোন্নার ক) ঈসা মশীহের সাথে সম্পর্কের ক্ষেত্রে খ)প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি গোনাহ্ ছিল ?
৬. এই পরিপ্রেক্ষিতে সিবদিয়ের দুই ছেলের উপর অন্যান্য ১০ জন সাহাবী বিরক্ত হয়েছিলেন কেন ? (৪১)
ঈসায়ী ঈমানদারদের মধ্যে ঝগড়া এবং কেন এই ধরণের বিবাদ তৈরী হয় সে সম্বন্ধে এই অংশ আমাদেরকে কি শিক্ষা দেয় ?
৭. ঈসা মশীহ এখানে একজন নেতার জন্য কি যুগান্তকারী আদর্শ স্থাপন করলেন ?(৪২-৪৪)
আপনার কি মনে হয় বর্তমান সময়ে ঈসায়ীদের মধ্যে ঈসা মশীহের এই নেতর্ৃত্বের আর্দশের কতটুকু অনুশীলন করা হয় ?
৪৩-৪৪ আয়াতে দেয়া ঈসা মশীহের শিক্ষার কতটুকু আপনি অনসরণ করেছেন ? ( আপনি আপনার মন থেকে উত্তর দিতে পারেন)
৮. ইয়াকুব ও ইউহোন্না এভং ঈসা মশীহের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি ?
৯. ঈসা মশীহ কখন এবং কিভাবে একজন সেবাকারী অথবা একজন গোলামের মত কাজ করেছেন ? (৪৫) (উত্তরটি আমাদের আজকের আলোচনার বাইরে থেকে নেয়া হয়েছে।)
'মুক্তির মূূল্য' (ইংরেজিতে র্যানজম বা রিডিম, আরবীতে কাফ্ফারা) এই শব্দের অর্থ হচ্ছে একজন গোলামকে কিনে নিয়ে তাকে স্বাধীন করে দেয়া। ৪৫ আয়াতটি আবার পড়ুন এবং আপনার নিজের জীবনে তা প্রয়োগ করুন যে : ঈসা মশীহ কোথা থেকে কিনে নিয়েছেন এবং স্বাধীন করেছেন আর তার মূল্য কত ?
সুখবর : ঈসা মশীহ তাঁর সেবা আপনাকে দেবার জন্য আগ্রহী। তিনি চান যেন আপনি তাঁর দেয়া গোনাহের ক্ষমা এর সেইসাথে আপনাকে বিশ্বাস করে যে ক্ষমতা দেয়া হয়েছিল তার অপব্যবহার করে যে গোনাহ করেছেন তার জন্য ক্ষমা গ্রহণ করেন।
Version for printing
Downloads
Contact us
Web-master