১৯. একটি অভিশপ্ত গাছ (১১-১৪ এবং ২০-২৫)
পটভূমি ঃ কিতাবুল মোকাদ্দস অনুসারে, যারা আল্লাহর শরিয়ত মেনে চলে না, তাদের উপর আল্লাহর রাগ প্রকাশিত হয় (দ্বিতীয় বিবরণ ২৮ঃ১৫)। পুরাতন কিতাবগুলির ভাববাদীরা এই রাগকে নাটকীয়ভাবে অথবা প্রতীকিভাবে উপস্থাপন করেছেন। ঈসা মশীহ এই গাছটিকে বদ্দোয়া দিয়েছেন তেমনি একটি প্রতীকী হিসাবে।
১২-১৪ আয়াত
১. কি ঘটনা ঘটে যদি একজন ব্যক্তি অন্য কাউকে বদদোয়া দেয় ?
যদি কখন কেউ আপনাকে বদদোয়া দিয়ে থাকে, তাহলে বলুন যে আপনি তা কিভাবে নিয়েছেন ?
২. ফলের মৌসুম না হলেও কিভাবে ঈসা মশীহ এই ডুমুর গাছের কাছ থেকে ফল আশা করেছিলেন ?
ঈসা মশীহ যখন এই প্রতিকীচিহ্নরূপ কাজটি করেছিলেন, তখন তিনি এই গাছটির মধ্য দিয়ে কাকে বা কি বুঝাতে চেয়েছিলেন ?( আপনি এই অনুবাদ সম্পর্কে কি চিন্তা করেন যে ঈসা তার নিজের বনি ইস্রায়েলীয় জাতিকে বদদোয়া দিচ্ছিলেন ?)
৩. মশীহ ঈসা তার নিজের লোকদের কাছ থেকে কি ফল আশা করছিলেন ?
ঈসা আপনার জীবন থেকে কি ফল আশা করেন ?
ঈসা মশীহ আপনার জামাত থেকে কি ফল আশা করেন (অথবা সার্বিকভাবে সমস্ত ঈসায়ী জামাতের কাছ থেকে) ?
৪. রহমতের কাল সম্বন্ধে আমরা কি শিক্ষা পাই( মাবুদ আল্লাহর ধৈর্যের কাল)- এটি কতদিন পর্যন্ত থাকবে ?
আপনার কি মনে হয় কখন আমাদের দেশের ঈসায়ী জামাতগুলোর প্রতি মাবুদ আল্লাহর ধৈর্যের সময় শেষ হয়ে যাবে ?
আয়াত ২০-২১
৫. একটি বদদোয়ার জীবন কেমন হয় ?
ঈসা মশীহের ক্রুশ এবং বদদোয়াপ্রাপ্ত একটি ডুমুরগাছের মধ্যে কি মিল রয়েছে?
আয়াত ২২-২৪
৬. যদি আপনি কখনও বিশ্বাসে একটি মোনাজাত করে থাকেন, এবং যদি তার উত্তর পেয়ে থাকেন তাহলে সবাইকে বলুন যে কিসের জন্য আপনি মোনাজাত করেছিলেন ?
সাধারণ মোনাজাত এবং বিশ্বাসে পূর্ণ মোনাজাতের মধ্যে পার্থক্য কি ?
৭. কেন আমরা মাঝে মধ্যে পাহাড় পর্বতকে অন্য জায়গায় সরে যেতে বলতে পারি না ?
যদি কোন 'পাহাড়' আপনার জীবন থেকে চিরতরে সরে গিয়ে থাকে , তাহলে সবাইকে বলুন যে কিভাবে তা হয়েছে ?
আপনি সেই সময় সম্পর্কে কি চিন্তা করেন, যখন একজন ঈসায়ী 'একটি পাহাড়' কে সরে যেতে আদেশ দিলো, কিন্তু তা সরলো না ?
আয়াত ২৫
৮. অন্যকে ক্ষমা করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয়টি কি ?
যদি মনে হয় যে আমরা একজনকে ক্ষমা করতে পারছি না, তখন আমাদের কি করা উচিৎ?
যদি একজন ঈসায়ী তার প্রতিবেশীকে ক্ষমা করতে না চায় তাহলে তার ঈসায়ী ঈমান সম্বন্ধে আমরা কি বুঝতে পারি ?
৯. কিভাবে ডুমুরগাছকে বদদোয়া দেয়ার সাথে ঈসার পরবতর্ী আলাপগুলো সম্পর্কযুক্ত (২২-২৫)? (ঈসা মশীহের আলাপ অনুসারে , ঈসা মশীহ আমাদের জীবন থেকে কি ফল দেখতে চান ?)
কারা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিলো তা জানা সত্ত্বেও ঈসা কিভাবে তাঁর শত্রুদেরকে ক্ষমা করতে পেরেছিলেন ?
সারাংশ
১০. ঈসা মশীহ কেন তার জীবনের শেষ সপ্তাহে এসে এই ডুমুরগাছটিকে বদদোয়া দিলেন, তার আগে নয় ?
ঈসা মশীহের এই প্রতীকি কাজের অনুবাদ সম্পর্কে আপনার মতামত কি ঃ ডুমুরগাছটিকে বদদোয়া দেয়ার পর, ঈসা মশীহ নিজেকে এই গাছটির জায়গায় দাঁড় করালেন এবং নিজেকে অভিশপ্ত করলেন ?'
সুখবর : হজরত পৌল আমাদেরকে বলেছেন কিভাবে ঈসা মশীহের মধ্য দিয়ে একটি গৌরবজনক বিনিময় আমরা তৈরী করতে পারি, এবং বদদোয়ার বদলে রহমত পেতে পারি। দলনেতা অবশ্যই এই অংশটি পড়বেন (গালাতীয় ৩ঃ১৩-১৪)।
Version for printing
Downloads
Contact us
Web-master