২৩. একটি প্রহসন যাকে ঈসার বিচার বলা হয়েছে (১৫ঃ১-১৫)
পটভূমি ঃ দলীয় আলোচনার জন্য, ২/৩ জন করে নিয়ে দল ভাগ করুন। প্রতিটি দল যে কোন একটি বা দুটি অংশ নিয়ে আলোচনা করবে, এবং এই অংশ থেকে যে শিক্ষা লাভ করবে তা অন্যদের সাথে বলবে।
১. পন্তীয় পিলাত
২৬-৩৬ খ্রীষ্টাব্দে যিহুদিয়ার প্রধান শাসনকর্তা হিসাবে, তিনি রোমীয় বাদ্শাহের নিয়োগকৃত বাহিনীর প্রতিনিধি ছিলেন এবং বাদ্শাহ্ তিবিরিয়ের কাছে দায়বদ্ধ ছিলেন। পিলাত চাইতেন না যে ইহুদীদের বিদ্রোহের কোন ধরণের গুজব যেন বাদ্শাহের কানে যায়। যে কোন মৃতু্যর ঘোষণা বা তা তুলে নেয়ার অধিকার তার ছিল।
আয়াত ১-১৫
আলোচ্য এই অংশ থেকে পিলাতের চরিত্র সম্পর্কর্ে আপনার ধারণা কি ?(উদাহরণস্বরূপ বলা যায়, তার মূল্যবোধ কেমন ?)
একজন বিচারক যদি বিচারের সময় ১২ ও ১৪ আয়াতে যেরকম প্রশ্ন আছে সেরকম প্রশ্ন করে, তাহলে তার সম্পর্কে আপনি কি চিন্তা করেন ?
কেন পিলাত তার যে ক্ষমতা ছিল তা ব্যবহার করেননি কিন্তু তিনি চেয়েছেন যে অন্যেরা তার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে ?
আপনার কি মনে হয় পিলাত কি সত্যিই ঈসার কথা চিন্তা করেছিলেন ?( কেন তিনি ঈসাকে দুইবার 'ইহুদিদের বাদ্শাহ্ বলে ডেকেছেন ? ৯ ও ১২ আয়াত।)
এই দুজন ব্যক্তির একে অন্যের মধ্যে তুলনা করুন ঃ রোমীয় শাসনকর্তা এবং ইহুদীদের বাদ্শাহ। তাদের মধ্যে পার্থক্য কি ?
কে শেষে আইনগত সিদ্ধান্ত গ্রহণ করতো ?
আপনার কি মনে হয় যখন পিলাত ঈসা মশীহকে চাবুক মারতে ও ক্রুশে দেবার জন্য তুলে দিলেন তখন তার কেমন অনুভূতি হয়েছিল ?(১৫)
আপনার কি মনে হয় যে পীলাত নিজেকে স্বান্তনা দেবার চেষ্টা করেছিলেন ?
যদি ঐ সকালে আপনি পিলাতের জায়গায় থাকতেন, তাহলে আপনি কিভাবে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করতেন ?
২. বারাব্বা
একজন খুনী এবং রাজনৈতিক বিদ্রোহীদের নেতা, যার নামের সাধারণ অর্থ হল একজন পিতার সন্তান।
আয়াত ৬-১৫
একটু কল্পনা করুন যে এই লোকটির ছেলেবেলা, যুব বয়স এবং পূনর্াঙ্গ বয়সকাল গুলো কেমন ছিল? কি বিষয়গুলি এই লোকটিকে একজন বিদ্রোহী এবং খুনী করে তুলেছিল ?
যদি আপনার আশেপাশের পরিবেশ অন্যরকম হয়, আপনি কি মনে করেন যে আপনার খুনী হতে পারেন? কেন অথবা কেন নয়?
মৃতু্যর মুখোমুখি দাঁড়িয়ে এই লোকটির কি ধরণের চিন্তা মনের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে আপনি মনে করেন ?( আপনি কি মনে করেন যে সে কোন কিছুর জন্য দুঃখ প্রকাশ করতো ?)
আপনার কি মনে হয় বারাব্বা কি সেই লোকটির মৃতু্য দেখতে গিয়েছিল যে তার পরিবর্তে ক্রুশের উপর পেরেকবিদ্ধ হয়েছিল ?
কোন দিক দিয়ে আমরা সবাই ঈসা মশীহের কছে বারব্বার মত ?
৩. প্রধান ইমাম
সাধারণতঃ সেই সময়ে মাত্র একজনই প্রধান ইমাম হত, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই দুজনকে ঃ কায়াফা, যে ১৮-৩৬ খ্রীষ্টাব্দে প্রধান ইমাম ছিল, এবং তার শ্বশুর আন্না, যে আগে এই দায়িত্বে ছিল। সে তার জামাই এর মধ্য দিয়ে তার প্রভাব ব্যবহার করে যাচ্ছিল।
১-১৫ আয়াত
আপনি কি মনে করেন প্রধান ইমামেরা তাদের জীবনের মহৎ আহ্বানের কারণে অন্যদের কাছে সম্মান পেতেন ?
কেন প্রধান ঈমামেরা ঈসা মশীহকে ঈর্ষা করতেন ?
কেন প্রধান ইমামেরা তাদের নিজেদের উদ্দেশ্য সম্বন্ধে নিশ্চিত ছিল না ?
আপনি কি মনে করেন কোন অঘটনটি সবচেয়ে খারাপ ছিল ঃ প্রধান ইমামদের মাধ্যমে একটি আইনগত খুন অথবা রাজনৈতিক বিদ্রোহের সময় বারব্বার খুন ?
এটি কি করে সম্ভব যে একজন ধমর্ীয় ব্যক্তিত্ব ইবলিশের হাতের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে ?
আপনার কি মনে হয় যে,কোনভাবে আপনি প্রধান ইমামের মত ? যদি মনে হয়, তাহলে কোনভাবে ?
৪. জনতা
আগের সপ্তাহেই এই জনতা 'হোশান্না' বলে চিৎকার করেছিল। এখন তারা চিৎকার করছে 'ওকে ক্রুশে দাও'! নিশ্চয়ই এই জনতার মধ্যে কিছু লোক অন্ততঃ ছিল যারা ব্যক্তিগতভাবে ঈসা মশীহের সাহায্য পেয়েছে।
৮-১৫ আয়াত
কেন লোকেরা একজন বিপদজনক খুনীর মুক্তি চাইছিল ?
লোকেরা কিভাবে তাদের উপকার করেছে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে চলে গেল? ( কেন সেখানে ঈসার পক্ষে কথা বলার জন্য এবং অন্যায় বিচারের বিরুদ্ধে কথা বলার জন্য একজনও ছিল না ?
ঐদিন সকালে যদি আপনি ঐ ভিড়ের মধ্যে থাকতেন তাহলে আপনি কি করতেন ?
আপনার কি মনে হয় এধরণের ঘটনা কি বর্তমান সময়ে আমাদের দেশেও ঘটে ? আপনার মতামত দিন।
এই অংশ আমাদেরকে গনতন্ত্রের ভাল ও খারাপ দিক সম্বন্ধে কি শিক্ষা দেয় ?
৫. ঈসা মশীহ
সমস্ত বিচারের সময় তিনি শুধুমাত্র একবার একটি বাক্য বলেছেন(২)। এছাড়া তিনি নীরবই ছিলেন।
১-১৫ আয়াত
এই মূহুর্ত আসার আগ পর্যন্ত ঈসা মশীহ শুধুমাত্র 'ইব্নে আদম' ছাড়া তার অন্য কোন নাম প্রতা্যাখাত করেছেন। কেন তিনি এখন জনতার সামনে একথা বলতে সুযোগ দিলেন যে তিনি ইহুদীদের রাজা ?
কেন ঈসা মশীহ নিজেকে রক্ষা করেননি ?
এই পাঠ্যাংশের অন্যান্যদের সাথে ঈসা মশীহের তুলনা করুন। কিভাবে তাদের অন্যদের চেয়ে তিনি আলাদা ? ( ঐ সময়ের অবস্থার পরিপ্রেক্ষিতে, বিশেষভাবে কি ঈসাকে অসাধারণ করে তুলেছিল ?)
ঈসা মশীহের চারপাশে যে সমস্ত লোকেরা ছিল তাদের সম্বন্ধে তাঁর অনুভূতি কেমন ছিল বলে আপনি মনে করেন ?
ঈসা মশীহের বিচারের সময়ে কে তাঁর ঘটনাকে স্থায়ীরূপ দিয়েছিল ? পিলাত, আল্লাহ অথবা ইবলিস্ ?
Version for printing
Downloads
Contact us
Web-master